Sahitya Akademi Award | সাহিত্য অকাদেমি পুরস্কার পাচ্ছেন ‘উত্তর কলকাতার কবিতা’-র কবি প্রসূন বন্দ্যোপাধ্যায়

Tuesday, March 17 2026, 4:36 pm
Sahitya Akademi Award | সাহিত্য অকাদেমি পুরস্কার পাচ্ছেন ‘উত্তর কলকাতার কবিতা’-র কবি প্রসূন বন্দ্যোপাধ্যায়
highlightKey Highlights

সাহিত্য অকাদেমি পুরস্কার পাচ্ছেন বাংলা কবিতার স্বতন্ত্র স্বর ‘বালি ও তরমুজ’ এর কবি প্রসূন বন্দ্যোপাধ্যায়।


সোমবার বাংলা সহ ২৪টি ভাষায় পুরস্কার ঘোষণা করেছে সাহিত্য অকাদেমি কর্তৃপক্ষ। এই তালিকায় রয়েছে ছ’টি ছোটগল্পের বই, একটি প্রবন্ধের বই, একটি সমালোচনা সাহিত্যের বই, একটি আত্মজীবনী, দু’টি স্মৃতিকথা সংক্রান্ত বই এবং ৮টি কবিতার বই। এবারে সাহিত্য অকাদেমি পুরস্কার পাচ্ছেন বাংলা কবিতার স্বতন্ত্র স্বর ‘বালি ও তরমুজ’ এর কবি প্রসূন বন্দ্যোপাধ্যায়। তাঁর উল্লেখযোগ্য কাব্যগ্রন্থগুলির মধ্যে রয়েছে ‘উন্মেষ গোধূলি’, ‘বঙ্গীয় চতুর্দশপদী’, ‘আনন্দভিখিরি’ ইত্যাদি। ‘উত্তর কলকাতার কবিতা’র কবির এই সম্মানে উচ্ছসিত সাহিত্যিক মহল।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File