Newtown | নিউটাউন থেকে উদ্ধার যুবকের বস্তা বন্দি দেহ! ধরা পড়লো হাড়হিম করা সিসিটিভি ফুটেজ!

Key Highlightsশনিবার নিউটাউনের স্বামীজি নগর থেকে এক অজ্ঞাত পরিচয় যুবকের দেহ উদ্ধার করে পুলিশ।
নিউটাউন থেকে উদ্ধার যুবকের বস্তা বন্দি দেহ! আজ, শনিবার নিউটাউনের স্বামীজি নগর থেকে এক অজ্ঞাত পরিচয় যুবকের দেহ উদ্ধার করে পুলিশ। বস্তা দিয়ে দেহ ঢাকা দেওয়া ছিল। শহরের বুকে যুবকের দেহ উদ্ধার। নিউটাউন থেকে উদ্ধার যুবকের বস্তা বন্দি দেহ। জানা গিয়েছে, মুখ থ্যাঁতলান হয়েছে যুবকের। মৃত যুবকের প্রথমে পরিচয় জানা না গেলেও, পরে জানা যায়, তাঁর নাম সৌরভ বিশ্বাস। বয়স আনুমানিক ৩২ থেকে ৩৫ বছরের মধ্যে। পুলিশ জানিয়েছে, মৃত যুবকের দেহে একাধিক ট্যাটু রয়েছে। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, দু-তিন দিন আগে যুবককে হত্যা করা হয়েছে। শরীরে একাধিক ক্ষত রয়েছে। ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ পাওয়া গিয়েছে। সেই ফুটেজে দেখা গিয়েছে, এক যুবক কাঁধে করে বস্তা বন্দি দেহ ফেলে দিয়ে যাচ্ছে দাঁড়িয়ে থাকা একটি বাইকের পিছনে। তার উপরে ইট চাপা দিয়ে দেওয়া হয়। এদিকে স্থানীয় সূত্রে জানা গিয়েছে, যুবক তিন দিন আগে থেকে নিখোঁজ ছিল।
- Related topics -
- শহর কলকাতা
- নিউটাউন
- মৃতদেহ
- মৃতদেহ উদ্ধার


