Sachin Tendulkar | ‘ব্যর্থ হওয়া মেনে নেওয়া যায়, প্রতারণা নয়’- NEET ইস্যুতে ছাত্রছাত্রীদের সমর্থনে বার্তা 'লিটল মাস্টার'-এর

Key Highlightsনিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে একটি পোস্টে তিনি জানালেন, যোগ্যতা বিচার করে এমন একটি স্বচ্ছ ব্যবস্থা গড়ে তোলা প্রয়োজন, যেখানে কোনও ছাত্রছাত্রীর যেন মনে না হয় কঠোর পরিশ্রমের মূল্য দেওয়া হয়নি।
নিট প্রশ্ন ফাঁস কাণ্ডে তোলপাড় দেশ। দিল্লির যন্তর মন্তরে ইতিমধ্যেই বিক্ষোভ দেখাচ্ছে ছাত্রছাত্রীরা। এদিন নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে এই বিষয়ে বার্তা দিলেন সচিন তেন্ডুলকর। এক্স হ্যান্ডলে একটি পোস্টে সচিন লেখেন, ‘আমার বাবা একজন অধ্যাপক ছিলেন। বহু ছাত্রছাত্রীর শিক্ষক ও পথপ্রদর্শক ছিলেন তিনি। ছোটবেলা থেকেই আমাকে একটি শিক্ষা দিয়েছিলেন— ব্যর্থ হওয়া মেনে নেওয়া যায়, কিন্তু প্রতারণা নয়। কখনও শর্টকাট বেছে নেবে না।’ সচিন আরও লেখেন, ‘সমাজের প্রাপ্তবয়স্ক সদস্য হিসেবে আমাদের দায়িত্ব সংস্কৃতি গড়ে তোলা। যদি পরিশ্রমের বদলে শুধু ফলাফলকে গুরুত্ব দেওয়া হয়, তা হলে মানুষ মেধার বদলে শর্টকাটই খুঁজবে। আজ যদি ছাত্রছাত্রীরা মনে করে যে তাদের কঠোর পরিশ্রমের মূল্য দেওয়া হয়নি, তা হলে তাদের হতাশ হওয়া স্বাভাবিক। ভবিষ্যতে যাতে কোনও ছাত্রছাত্রীকে এমন পরিস্থিতির শিকার না হতে হয়, সেটা নিশ্চিত করাই আমাদের লক্ষ্য হওয়া উচিত।’
- Related topics -
- দেশ
- সচিন তেন্ডুলকার
- নিট পরীক্ষা
- পরীক্ষা বাতিল
- নয়াদিল্লি


