Sabyasachi Dutta | জেলে বসেই থ্রেট করার অভিযোগ! সব্যসাচী দত্তের জামিনের আবেদন খারিজ কলকাতা হাইকোর্টের!
Thursday, August 6 2026, 2:03 pm

Key Highlightsসব্যসাচীর জামিনের আবেদনের বিরুদ্ধে সরকারি আইনজীবী জানিয়েছেন, জেলে বসেই তিনি (সব্যসাচী দত্ত) অভিযোগকারীকে ভয় দেখাচ্ছেন, থ্রেট করছেন।
তোলাবাজির অভিযোগে বিগত কয়েক মাস ধরে জেলে তৃণমূলের দাপুটে নেতা সব্যসাচী দত্ত। তাঁর বিরুদ্ধে তোলাবাজির মামলায় ১৭৫৭ পাতার চার্জশিট আজই আদালতে জমা দিয়েছেন তদন্তকারীরা।ফের একবার নেতার জামিনের আবেদন খারিজ করল বারাসাত আদালত। সব্যসাচীর জামিনের আবেদনের বিরুদ্ধে সরকারি আইনজীবী জানিয়েছেন, জেলে বসেই তিনি (সব্যসাচী দত্ত) অভিযোগকারীকে ভয় দেখাচ্ছেন, থ্রেট করছেন। আগামী ১৭ আগস্ট এই মামলার শুনানির নির্দেশ দিয়েছে আদালত। উল্লেখ্য, তদন্তের পর সব্যসাচী দত্তের লকার ও বাড়ি থেকে তিন কেজি সোনা, দেড় কেজি রুপো পাওয়া গিয়েছিল। ছিল সোনা কেনার রসিদও। তাঁর এবং তাঁর স্ত্রীর ব্যাঙ্ক অ্যাকাউন্টেও মিলেছে দেড় কোটি টাকা।


