Sabyasachi Dutta | উধাও সব্যসাচী দত্তের স্ত্রী! খোঁজ নেই বিলাসবহুল গাড়িরও, জোরকদমে তল্লাশি শুরু বিধাননগর থানার পুলিশের

Wednesday, June 24 2026, 6:29 am
Sabyasachi Dutta | উধাও সব্যসাচী দত্তের স্ত্রী! খোঁজ নেই বিলাসবহুল গাড়িরও, জোরকদমে তল্লাশি শুরু বিধাননগর থানার পুলিশের
highlightKey Highlights

সব্যসাচী দত্ত গ্রেফতার হওয়ার পর থেকে তাঁর একটি বিলাসবহুল গাড়ি ও স্ত্রী ইন্দ্রানী দত্ত উভয়েরই কোনও খোঁজ পাওয়া যাচ্ছে না।


বিধাননগরের প্রাক্তন চেয়ারম্যান সব্যসাচী দত্তের ঘনিষ্ঠ তৃণমূল নেত্রীর বাড়ি ও সল্টলেকের ব্যাঙ্কের লকার থেকে প্রায় ৬ কেজি সোনা ও দেড় কেজি-র কাছাকাছি রুপো উদ্ধার হয়েছে। গ্রেফতার হয়েছেন সব্যসাচী দত্ত। সূত্রের খবর, ঘটনার পর থেকেই নিখোঁজ সব্যসাচী দত্তের স্ত্রী ইন্দ্রাণী দত্ত। পুলিশ সূত্রে খবর, খোঁজ মিলছে না একটি বিলাসবহুল গাড়িরও। সব্যসাচী দত্তের সম্পত্তির হদিশ জানতে তল্লাশি চালাচ্ছে বিধাননগর থানার পুলিশ। জিজ্ঞাসাবাদ করা হচ্ছে গাড়ির চালক নিরাপত্তারক্ষীদের।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File