S Jaishankar | মার্কিন নৌবাহিনীর হামলায় নিহত ৩ ভারতীয়! "সমর্থনযোগ্য নয়"- নিন্দা বিদেশমন্ত্রী জয়শঙ্করের
Saturday, June 13 2026, 5:38 am

Key Highlightsমার্কিন বিদেশসচিব মার্কো রুবিওর সঙ্গে কথা বিদেশমন্ত্রী এস জয়শংকরের। এই ঘটনার কড়া নিন্দা করেন তিনি। এই ধরনের হামলার ঘটনা মোটেও সমর্থনযোগ্য নয় বলেই জানান বিদেশমন্ত্রী।
বুধবার ওমানের শিনাস বন্দরের কাছে এমটি জলবীর নামক জাহাজে হামলা হয়। হামলার দায় স্বীকার করে মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্ট কম)। এদিন মার্কিন বিদেশসচিব মার্কো রুবিওর সঙ্গে কথা বলে এই ঘটনার তীব্র নিন্দা করলেন বিদেশমন্ত্রী এস জয়শংকর। এক্স হ্যান্ডেলে বিদেশমন্ত্রী লেখেন, “মার্কিন বিদেশসচিব মার্কো রুবিওর সঙ্গে কথা হয়েছে। তেলের ট্যাঙ্কারে মার্কিন নৌবাহিনীর হামলায় তিন ভারতীয় নাবিক নিহত হওয়ার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছি। বাণিজ্যিক জাহাজের বিরুদ্ধে এমন প্রাণঘাতী হামলা কোনওভাবেই সমর্থনযোগ্য নয়।”
- Related topics -
- দেশ
- মার্কিন উপরাষ্ট্রপতি
- বিদেশ সচিব
- ভারতীয় বিদেশমন্ত্রী
- সুব্রহ্মণ্যম জয়শঙ্কর
- এস জয়শঙ্কর
- আমেরিকা


