S Jaishankar | 'কতদিন পাকিস্তান সন্ত্রাসবাদ পুষে রাখবেন?'! রাষ্ট্রসংঘের অধিবেশনে তোপ জয়শঙ্করের

Saturday, September 26 2026, 3:21 am
S Jaishankar | 'কতদিন পাকিস্তান সন্ত্রাসবাদ পুষে রাখবেন?'! রাষ্ট্রসংঘের অধিবেশনে তোপ জয়শঙ্করের
highlightKey Highlights

কার্গিল যুদ্ধ থেকে পহেলগাঁও হামলা – সন্ত্রাস লালনের ক্ষেত্রে পাকিস্তানের ঠিক কী ভূমিকা, আন্তর্জাতিক মঞ্চে তা বারবার প্রমাণ-সহ তুলে ধরেছে ভারত।


শুক্রবার রাষ্ট্রসংঘে সাংবাদিক বৈঠক চলাকালীন পাকিস্তানের এক সাংবাদিক ভারতের বিদেশমন্ত্রী এস জয়শংকরকে সন্ত্রাসবাদ নিয়ে প্রশ্ন করেন। পাক সাংবাদিকের প্রশ্ন ছিল, ‘‘দক্ষিণ এশিয়া আর কতদিন নিউদিল্লি, কাবুল, পাকিস্তান সৃষ্ট সন্ত্রাসের মুখোমুখি হবে?” এই প্রশ্নের উত্তরে জয়শঙ্কর মুখের ওপর জবাব দিলেন, ‘‘আপনি ভুল মানুষকে প্রশ্নটা করছেন। আমি এমন কোনও মন্ত্রী নই যিনি উত্তরটা জানবেন। বরং পাকিস্তানের মন্ত্রীরা আপনাকে বলতে পারবেন যে কতদিন তাঁরা এই সন্ত্রাসে মদত দেওয়ার কাজটা করে যাবেন। আপনিই বলুন কতদিন পাকিস্তান সন্ত্রাসবাদ পুষে রাখবেন?” জয়শংকরের তোপ, “একটা সন্ত্রাসবাদী দেশ আমাকে এই প্রশ্নটা করছে!”




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File