Air Missile | আকাশ প্রতিরক্ষা মজবুত করতে ভারতকে আরও পাঁচটি S-400 দেবে রাশিয়া!
Tuesday, September 1 2026, 7:57 am

Key Highlights'অপারেশন সিঁদুরে' অসামান্য সাফল্যের পর ভারতের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আরও শক্তিশালী হতে চলেছে।
'অপারেশন সিঁদুরে' অসামান্য সাফল্যের পর ভারতের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আরও শক্তিশালী হতে চলেছে। ভারতীয় বায়ুসেনার জন্য আরও পাঁচটি S-400 ‘ট্রায়াম্ফ’ (ভারতে নাম ‘সুদর্শন’) ক্ষেপণাস্ত্র ব্যবস্থা বিক্রির প্রস্তাব দিয়েছে রাশিয়া। ২০১৮ সালের চুক্তি অনুযায়ী চারটি ইউনিট ইতিমধ্যেই ভারতে পৌঁছেছে এবং পঞ্চমটি আগামী নভেম্বরের মধ্যেই চলে আসবে। পাকিস্তানের একটি নজরদারি বিমানকে প্রায় ৩১৪ কিলোমিটার দূর থেকে ধ্বংস করে এই ক্ষপণাস্ত্র ব্যবস্থা তার দক্ষতা প্রমাণ করেছে। প্রায় ৪০০ কিলোমিটার পাল্লার এই দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবস্থার নতুন ইউনিটগুলি ভারতের পূর্ব ও পশ্চিম সীমান্তে মোতায়েন করা হবে, যা দেশের বহুস্তরীয় আকাশ নিরাপত্তাকে বহুগুণ বাড়িয়ে তুলবে।
- Related topics -
- দেশ
- ভারত
- রাশিয়া
- প্রতিরক্ষা


