Russia-India | রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদে ভারতের স্থায়ী সদস্যপদের দাবিকে সমর্থন রাশিয়ার!
Sunday, September 27 2026, 3:52 am

Key Highlightsরাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদে ভারতের স্থায়ী সদস্যপদের দাবিতে ফের সমর্থন জানাল রাশিয়া।
এবার রাষ্ট্রপুঞ্জের ভারতের স্থায়ী সদস্যপদের দাবিকে সমর্থন রাশিয়ার। রাষ্ট্রপুঞ্জের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে রুশ বিদেশমন্ত্রী সের্গেই লাভরভ বলেন, ‘নিরাপত্তা পরিষদের সংস্কার প্রয়োজন হলেও সেখানে পশ্চিমী দেশগুলির জন্য আরও আসন বরাদ্দ করা উচিত নয়।’ লাভরভের বক্তব্য, নিরাপত্তা পরিষদকে আরও প্রতিনিধিত্বমূলক করতে এশিয়া, আফ্রিকা এবং লাতিন আমেরিকার দেশগুলির ভূমিকা বাড়াতে হবে। এর পরেই ভারতের স্থায়ী সদস্যপদের দাবিকে সমর্থন মস্কোর। নিরাপত্তা পরিষদের সংস্কার প্রসঙ্গে লাভরভের স্পষ্ট মন্তব্য, ‘সংস্কারের নামে পশ্চিমী দেশগুলির জন্য আরও আসন বরাদ্দ করা উচিত নয়। বিশেষ করে জার্মানি ও জাপানের ক্ষেত্রে আমরা এর পক্ষে নই।’
- Related topics -
- আন্তর্জাতিক
- রাষ্ট্রপুঞ্জ নিরাপত্তা পরিষদ
- রাষ্ট্রপুঞ্জ
- রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদ
- ভারত
- রাশিয়া
- রাশিয়া প্রেসিডেন্ট
- রাশিয়ান প্রেসিডেন্ট
- রাশিয়া
- নিরাপত্তা


