Russia | অ্যান্টি-প্লেগ গবেষণাগারে ভাঙলো টেস্টটিউব, রাশিয়ায় কোয়ারান্টাইনে ২০০! মৃত ১
Sunday, October 4 2026, 3:59 am

Key Highlightsসাইবেরিয়ার ইরকুটস্ক অঞ্চলের ওই অ্যান্টি-প্লেগ গবেষণাগারের মহিলা কর্মীর মৃত্যুর পরে প্রায় ২০০ জনকে চিকিৎসককে পর্যবেক্ষণে রাখা হয়েছে।
ফের বিশ্বজুড়ে মহামারীর আশঙ্কা। রাশিয়ার সাইবেরিয়া অঞ্চলের একটি অ্যান্টি-প্লেগ গবেষণাগারে পরীক্ষা-নিরীক্ষার সময়ে দুর্ঘটনাবশত ভেঙে গেলো কাচের টেস্ট টিউব। প্লেগে মৃত্যু হলো ল্যাবের এক তরুণী টেকনিশিয়ানের। মৃত ল্যাব টেকনিশিয়ানের নাম ডরিয়া শিপিলোভা (২৮)। এরপরই আক্রান্ত মহিলার সংস্পর্শে আসা ব্যক্তিদের চিহ্নিত করে তাঁদের কোয়ারান্টাইন করা হয়েছে। যে হাসপাতালে তাঁর চিকিৎসা চলেছিল ওই হাসপাতালে প্রায় ২০০ জনকে চিকিৎসককে পর্যবেক্ষণে রাখা হয়েছে। তবে প্রাথমিক ল্যাব পরীক্ষায় এখনও তাঁদের মধ্যে কারও শরীরে প্লেগের জীবাণু মেলেনি।
- Related topics -
- আন্তর্জাতিক
- রাশিয়া
- রাশিয়া
- করোনা তৃতীয় ঢেউ
- মহামারি
- মৃত্যু


