RSS | জনবিন্যাসের ভারসাম্য রক্ষা করতে দেশজুড়ে এনআরসি জরুরি! SIR বিতর্কের মধ্যেও বক্তব্য আরএসএস-এর!

Thursday, October 1 2026, 9:59 am
RSS | জনবিন্যাসের ভারসাম্য রক্ষা করতে দেশজুড়ে এনআরসি জরুরি! SIR বিতর্কের মধ্যেও বক্তব্য আরএসএস-এর!
highlightKey Highlights

বিতর্ক এড়িয়ে দেশজুড়ে এনআরসি (NRC) চালু করার বার্তা দিল আরএসএস।


বিতর্ক এড়িয়ে দেশজুড়ে এনআরসি (NRC) চালু করার বার্তা দিল আরএসএস। দিল্লিতে এক বই প্রকাশ অনুষ্ঠানে সংঘের প্রচার প্রধান সুনীল আম্বেকর জানান, জনবিন্যাসের ভারসাম্য বজায় রাখা এবং দেশের ঐক্য ও সুরক্ষার স্বার্থে দেশব্যাপী এনআরসি জরুরি। তিনি অভিযোগ করেন, সীমান্তবর্তী জেলাগুলিতে জনবিন্যাসের পরিবর্তন ঘটছে, যা রুখতে এনআরসি অন্যতম বড় হাতিয়ার। পাশাপাশি ভুলবশত ভোটার তালিকায় নাম ওঠা ঠেকানো এবং প্রতিবেশী রাষ্ট্র থেকে ধর্মীয় নিপীড়নের শিকার হয়ে আসা মানুষদের নাগরিকত্ব দেওয়ার জন্যও এনআরসি প্রয়োজন বলে জানান তিনি। আইনি জটিলতা উঠলেও তা আইনি পথেই সমাধানের কথা বলেছে সংঘ পরিবার। একই সঙ্গে আগামী দিনে অভিন্ন দেওয়ানি বিধির প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন তিনি।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File