Rohit Sharma | ‘পদ্মশ্রী’পেলেন রোহিত শর্মা! প্রবেশ করলেন কিংবদন্তি ভারতীয় ক্রিকেটারের তালিকায়!

Tuesday, June 23 2026, 3:59 pm
Rohit Sharma | ‘পদ্মশ্রী’পেলেন রোহিত শর্মা! প্রবেশ করলেন কিংবদন্তি ভারতীয় ক্রিকেটারের তালিকায়!
highlightKey Highlights

দেশের চতুর্থ সর্বোচ্চ বেসামরিক সম্মান ‘পদ্মশ্রী’-তে সম্মানিত হলেন টি -টোয়েন্টি বিশ্বকাপজয়ী ভারতের প্রাক্তন অধিনায়ক রোহিত শর্মা।


দেশের চতুর্থ সর্বোচ্চ বেসামরিক সম্মান ‘পদ্মশ্রী’-তে সম্মানিত হলেন টি -টোয়েন্টি বিশ্বকাপজয়ী ভারতের প্রাক্তন অধিনায়ক রোহিত শর্মা। মে মাসে প্রথম অনুষ্ঠানে ব্যক্তিগত ব্যস্ততার কারণে উপস্থিত থাকতে না পারলেও, দ্বিতীয় বেসামরিক সম্মাননা প্রদান অনুষ্ঠানে সস্ত্রীক উপস্থিত ছিলেন রোহিত শর্মা।  মঙ্গলবার, ২৩ জুন নিউ দিল্লির রাষ্ট্রপতি ভবনে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছ থেকে ‘পদ্মশ্রী’ গ্রহণ করলেন তিনি। এই মর্যাদাপূর্ণ সম্মান প্রাপ্তির মাধ্যমে রোহিত শর্মা ভারতের এক অতি অভিজাত ক্রিকেট ক্লাবে প্রবেশ করলেন। সচিন তেন্ডুলকার, রাহুল দ্রাবিড়, এমএস ধোনি এবং বিরাট কোহলির মতো কিংবদন্তিদের উত্তরসূরি হিসেবে তিনি পদ্মশ্রী পাওয়া ইতিহাসের মাত্র ৪০ জন ভারতীয় ক্রিকেটারের তালিকায় নাম লেখালেন।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File