Rampurhat | নেতাজির নাম সরিয়ে শ্যামাপ্রসাদের নামে রাস্তা, বিতর্ক শুরু হতেই রামপুরহাটের ঐতিহ্যবাহী রাস্তা থেকে খোলা হলো সাইনবোর্ড!

Friday, August 14 2026, 5:01 pm
Rampurhat | নেতাজির নাম সরিয়ে শ্যামাপ্রসাদের নামে রাস্তা, বিতর্ক শুরু হতেই রামপুরহাটের ঐতিহ্যবাহী রাস্তা থেকে খোলা হলো সাইনবোর্ড!
highlightKey Highlights

বীরভূমের রামপুরহাটে ঐতিহাসিক ‘নেতাজি সুভাষচন্দ্র বসু রোড’ নাম পরিবর্তন করে রাখা হয়েছিল ‘শ্যামাপ্রসাদ মুখার্জি রোড’।


বীরভূমের রামপুরহাটে ঐতিহাসিক ‘নেতাজি সুভাষচন্দ্র বসু রোড’ নাম পরিবর্তন করে রাখা হয়েছিল ‘শ্যামাপ্রসাদ মুখার্জি রোড’। এরপরই শুরু হয় জোড় বিতর্ক। গত ১২ অগস্ট রাতারাতি বদলে যায় শহরের অন্যতম প্রধান সড়কের চেনা পরিচয়। রামপুরহাট পুরসভার পাঁচমাথা মোড় থেকে ঝনঝনিয়া পুল পর্যন্ত প্রায় তিন কিলোমিটার লম্বা এই সড়ক বহু দশক ধরে ‘নেতাজি রোড’ নামেই পরিচিত। সেই রাস্তার নাম পরিবর্তন করে রাখা হয়েছিল ‘শ্যামাপ্রসাদ মুখার্জি রোড’। তবে বিতর্ক শুরু হতেই সরিয়ে দেওয়া হলো শ্যামাপ্রসাদ মুখার্জির নামাঙ্কিত বোর্ড। বিতর্কের মুখে পড়ে শ্যামাপ্রসাদের নামাঙ্কিত সাইনবোর্ড খোলার নির্দেশ দেন রামপুরহাটের বিধায়ক ধ্রুব সাহা। পুনরায় ওই রাস্তায় ‘নেতাজি সুভাষচন্দ্র বসু রোড’ সাইনবোর্ড টাঙানো হলো শুক্রবার রাতে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File