WB নির্বাচন ২০২৬TMC95BJP193LFT+ISF3INC0অন্যান্য2ফলাফল
Key Highlights
ফের ভয়াবহ পথ দুর্ঘটনা, পাঁশকুড়া থানা এলাকায় লরির ধাক্কায় মৃত এক, গুরুতর আহত আরও কয়েকজন
Friday, July 2 2021, 10:35 am

Key Highlightsপাঁশকুড়া থানা এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা একটি খাবারের দোকানে ধাক্কা মারে একটি বালি ভর্তি লরি। জানা যাচ্ছে ওই বালি ভর্তি লরিটি খড়্গপুর থেকে মেচেদা যাচ্ছিল। এই দুর্ঘটনার জেরে ইতিমধ্যেই একজনের মৃত্যু হয়েছে। দুর্ঘটনার সময় ওই দোকানে বেশ কয়েকজন লোক ছিলেন বলে জানা যাচ্ছে। ঘটনাস্থলে পৌঁছেছেন পাঁশকুড়া থানার পুলিশ। দুটি ক্রেন দিয়ে ওই লরিটি সরানোর কাজ চলছে। গাড়িটি সরিয়ে ফেলার পরেই আহতের সংখ্যা যথাযথ ভাবে জানা যাবে তবে ইতিমধ্যেই তিনজনকে গুরুতর অবস্থায় হাসপাতালে পাঠানো হয়েছে। লরির তলায় আরো কেউ আটকে রয়েছে বলে আশঙ্কা করছে স্থানীয়রা।
- Related topics -
- রাজ্য
- পাঁশকুড়া
- পথদুর্ঘটনা
- এক্সিডেন্ট
- মৃত্যু


