Riyan Parag | খেলা চলাকালীন ড্রেসিংরুমে বসে ধূমপান! রাজস্থান অধিনায়ক রিয়ানের কাছে ব্যাখ্যা চাইল BCCI
Wednesday, April 29 2026, 2:06 pm

Key Highlightsপাঞ্জাব কিংসের বিরুদ্ধে ম্যাচ চলাকালীন ড্রেসিংরুমে বসে ভেপিং করছেন রিয়ান পরাগ। ই-সিগারেটে টান দেওয়ার এই মুহূর্ত টিভি ক্যামেরায় ধরা পড়তেই শুরু হয় বিতর্ক।
মঙ্গলবার ম্যাচ চলাকালীন ড্রেসিংরুমে সিগারেটে সুখটান রাজস্থান রয়্যালসের অধিনায়ক রিয়ান পরাগের। ঘটনাটি ঘটেছে পাঞ্জাব কিংসের বিরুদ্ধে রাজস্থান ইনিংসের ১৬তম ওভারে। ফুটেজে দেখা গিয়েছে, সতীর্থ ধ্রুব জুরেল ও যশস্বী জয়সওয়ালের পাশে বসে ভ্যাপিং বা ইলেকট্রনিক সিগারেট টানছেন পরাগ। এই বিতর্কের উত্তরে BCCI কর্তা জানিয়েছেন, ‘রিয়ানের থেকে আমরা ব্যাখ্যা চাইব এই ঘটনার জন্য। ভেপিং একেবারেই নিষিদ্ধ। তাই রিয়ান কী উত্তর দেবেন, সেটার অপেক্ষায় রয়েছি আমরা। ওঁর উত্তরের উপরে ভিত্তি করেই পরবর্তী পদক্ষেপ করবে IPL কর্তৃপক্ষ।’
- Related topics -
- খেলাধুলা
- আইপিএল 2026
- আইপিএল
- ipl
- আইপিএল ২০২৫
- ক্রিকেটার
- ক্রিকেট বিশ্বকাপ
- ক্রিকেট
- বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া
- রাজস্থান রয়্যালস
- পঞ্জাব কিংস


