Riyadh Airport | রিয়াদ বিমানবন্দরে ড্রোন হামলা, কাঠগড়ায় হাউথিরা, অশান্ত সৌদি আরব
Saturday, September 19 2026, 4:55 pm

Key Highlightsজানা গিয়েছে, বিমানবন্দর চত্বরে থাকা একটি জ্বালানি ভাণ্ডারে আছড়ে পড়ে ড্রোন। এরপরই ভয়ংকর বিস্ফোরণ হয়।
মধ্যপ্রাচ্যে ইরান সমর্থিত ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হাউথির সঙ্গে সৌদি আরবের সংঘর্ষ চলছে। দুই গোষ্ঠীর সংঘাত শুরুর পর শনিবার প্রথম রিয়াধে সতর্কতা জারি করে প্রশাসন। তার কিছুক্ষনের মধ্যেই রিয়াধের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর চত্বরে থাকা একটি জ্বালানি ভাণ্ডারে আছড়ে পড়ে ড্রোন। ভয়াবহ বিস্ফোরণে কেঁপে ওঠে বিমানবন্দর। কালো ধোঁয়ার চাদরে ঢেকে যায় চারপাশ। প্রশাসনের অনুমান, এই বিস্ফোরণের পেছনে হাউথিদেরই হাত রয়েছে। বিস্ফোরণের জেরে বিমানবন্দরে ব্যাহত হয়েছে বিমান পরিষেবা। এই ঘটনায় কোনো হতাহতের খোঁজ পাওয়া যায়নি।
- Related topics -
- আন্তর্জাতিক
- সৌদি আরব
- বিমানবন্দর
- বিস্ফোরণ
- বোমা বিস্ফোরণ
- ড্রোন হামলা


