TMC 21 July | মমতাকে ২১-এ আমন্ত্রণ, প্রস্তুতি খতিয়ে দেখে ঋতব্রত বললেন, ‘চাই উনি আসুন’!

Monday, July 13 2026, 5:12 pm
TMC 21 July | মমতাকে ২১-এ আমন্ত্রণ, প্রস্তুতি খতিয়ে দেখে ঋতব্রত বললেন, ‘চাই উনি আসুন’!
highlightKey Highlights

ঋতব্রত বললেন, “আমরা সকলেই চাই ওনাকে পরামর্শদাতা হিসেবে। চাই উনি আসুন।”


রাজ্যে পালাবদল হতেই ভেঙেছে তৃণমূল কংগ্রেস। এরপরই একুশে জুলাই কোথায় হবে, মমতা-পন্থী নাকি ঋত-পন্থী, কারা অনুষ্ঠান করবেন, তা নিয়ে বেশ কয়েকদিন ধরেই দড়ি টানাটানি চলছে। অবশেষে গান্ধীমূর্তির পাদদেশে অনুষ্ঠান করার অনুমতি পেয়েছে ‘আসল তৃণমূল’। ‘কালীঘাট তৃণমূল’ কী করবে তা এখনও স্পষ্ট নয়। এরই মধ্যেই আজ, সোমবার মেয়ো রোডে গান্ধীমূর্তি এলাকা পরিদর্শন করেন ঋত-পন্থী তৃণমূলীরা। সেখানেই প্রশ্ন ওঠে, এই ‘আসল তৃণমূলে’র একুশে কি আমন্ত্রণ পাবেন মমতা বন্দ্যোপাধ্যায়? তাতেই ঋতব্রত বললেন, “আমরা সকলেই চাই ওনাকে পরামর্শদাতা হিসেবে। চাই উনি আসুন।”




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File