Ritabrata Banerjee | মমতার চেয়ারে বসতে 'না', ‘সূর্যকান্তের’ চেয়ারের আবদার বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের

Wednesday, June 3 2026, 5:35 pm
Ritabrata Banerjee | মমতার চেয়ারে বসতে 'না', ‘সূর্যকান্তের’ চেয়ারের আবদার বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের
highlightKey Highlights

মমতা বন্দ্যোপাধ্যায়ের ব্যবহারের চেয়ার জানতে পারার পরই সেটি বদলের নির্দেশ দেন তিনি। তার বদলে সূর্যকান্ত মিশ্রের চেয়ার আনার ‘আবদার’ও করেন বিরোধী দলনেতা।


বুধবার ৫৮ জন বিধায়কের সই নিয়ে স্পিকারের কাছে জমা দিয়েছেন ঋতব্রত। । সচিবের সম্মতিতে হাতে তুলে দেওয়া হয়েছে বিরোধী দলনেতার ঘরের চাবি। ৫৮ জন বিধায়ককে পথ দেখিয়ে ওই ঘরে ঢোকেন ঋতব্রত। তবে ওই ঘরে থাকা চেয়ারে বসতে নাকচ বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের। সূত্রের খবর, এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের ব্যবহারের চেয়ার জানতে পারার পরই সেটি বদলের নির্দেশ দেন তিনি। তার বদলে সূর্যকান্ত মিশ্রের চেয়ার আনার ‘আবদার’ও করেন বিরোধী দলনেতা। যদিও সেই চেয়ার আনা যায়নি। তবে বিকল্প বন্দোবস্ত করে দেওয়া হয়েছে তাঁকে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File