TMC | ঋতব্রত বন্দ্যোপাধ্যায় নাকি শোভনদেব চট্টোপাধ্যায়? কাকে দেওয়া হবে বিরোধী দলনেতা হিসেবে মান্যতা?

Tuesday, August 18 2026, 2:33 pm
TMC | ঋতব্রত বন্দ্যোপাধ্যায় নাকি শোভনদেব চট্টোপাধ্যায়? কাকে দেওয়া হবে বিরোধী দলনেতা হিসেবে মান্যতা?
highlightKey Highlights

ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে বিরোধী দলনেতা হিসেবে মান্যতা দিয়েছেন বিধানসভার অধ্যক্ষ।


রাজ্যে তৃণমূল সরকারের পতন হতেই ভেঙেছে ঘাসফুল শিবির। ইতিমধ্যেই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে বিরোধী দলনেতা হিসেবে মান্যতা দিয়েছেন বিধানসভার অধ্যক্ষ। তবে সেই পদ নিয়ে এখনও মামলা চলছে কলকাতা হাইকোর্টে। ঋতব্রত বন্দ্যোপাধ্যায় নাকি শোভনদেব চট্টোপাধ্যায়? কাকে দেওয়া হবে এই পদ, তা নিয়ে জটিলতা রয়েই গেল। তবে ডিভিশন বেঞ্চ থেকে মামলা ফিরল সিঙ্গল বেঞ্চে। বিরোধী দলনেতা সংক্রান্ত মামলায় সিঙ্গল বেঞ্চ কোনও অন্তর্বর্তী নির্দেশ দেয়নি। পরে ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হন শোভনদেব চট্টোপাধ্যায়। তবে ডিভিশন বেঞ্চও ওই মামলায় কোনও অন্তর্বর্তী নির্দেশ দিল না। ডিভিশন বেঞ্চের নির্দেশ, আগামী দু’মাসের মধ্যে ঋতব্রত বন্দ্যোপাধ্য়ায় বিরোধী দলনেতা কি না, সেই বিষয়ে সিঙ্গল বেঞ্চ সিদ্ধান্ত নেবে। তবে ডিভিশন বেঞ্চের বক্তব্য, এখনও এই বিরোধী দলনেতা বাছাই নিয়ে কিছু প্রশ্ন রয়েছে। তাই সিঙ্গল বেঞ্চে হলফনামা দিতে বলা হয়েছে উভয়পক্ষকে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File