Ritabrata Banerjee | আর বিরোধী দলনেতা নন ঋতব্রত, রায় জানিয়ে দিল কলকাতা হাইকোর্ট

Friday, November 27 2026, 10:57 am
Ritabrata Banerjee | আর বিরোধী দলনেতা নন ঋতব্রত, রায় জানিয়ে দিল কলকাতা হাইকোর্ট
highlightKey Highlights

ঋতব্রতকে বিরোধী দলনেতা করার স্পিকারের সিদ্ধান্তকে খারিজ করে দিল আদালত। শেষপর্যন্ত বিরোধী দলনেতা নির্বাচনে স্পিকারের কোর্টেই বল কলকাতা হাইকোর্টের।


ঋতব্রত বন্দ্যোপাধ্যায় নাকি শোভনদেব চট্টোপাধ্যায়, কে হবেন বিরোধী দলনেতা তা নিয়ে রায় দিলো কলকাতা হাইকোর্ট। শেষপর্যন্ত ঋতব্রতকে বিরোধী দলনেতা করার স্পিকারের সিদ্ধান্তকে খারিজ করে দিল আদালত। কলকাতা হাই কোর্টের নির্দেশে ১০ দিনের জন্য বিধানসভায় বিরোধী দলনেতার পদ ফাঁকা থাকবে। স্পিকার রথীন্দ্রনাথ বসুকে আগামী ৭ ডিসেম্বরের মধ্যে বিরোধী দলনেতা কে হবেন, তা নির্ধারণ করতে হবে। আগামী ৪ ডিসেম্বর থেকে শীতকালীন অধিবেশন শুরু হতে চলেছে, যেখানে বিরোধী দলনেতা ছাড়াই অধিবেশন অনুষ্ঠিত হবে। মমতা তৃণমূলের তরফে আইনজীবী শীর্ষণ্য বন্দ্যোপাধ্যায় জানান, ‘‘ঋতব্রত বন্দ্যোপাধ্যায় তখন অস্থায়ীভাবে দু’মাসের জন্য বিরোধী দলনেতার পদে বসেছিলেন। তারপর থেকে তিনি বিরোধী দলনেতা সেজে ঘুরে বেরিয়েছেন। আজ আদালতের রায়ে সেই যন্ত্রণা থেকে তিনি মুক্তি পেলেন। ১০ দিনের মধ্যে স্পিকার ঠিক করবেন যে বিরোধী দলনেতা কে হবেন। ততদিন পর্যন্ত এই পদ ফাঁকা থাকবে।”




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File