Ritabrata Banerjee | শহিদ পরিবারকে মাসে ১০ হাজার! ফান্ড হাতে পেলেই করা হবে আর্থিক সাহায্য- ঘোষণা ঋতব্রতর

Wednesday, July 22 2026, 5:02 am
Ritabrata Banerjee | শহিদ পরিবারকে মাসে ১০ হাজার! ফান্ড হাতে পেলেই করা হবে আর্থিক সাহায্য- ঘোষণা ঋতব্রতর
highlightKey Highlights

২১ জুলাই কমিশনের রিপোর্ট অনুযায়ী, যে পরিমাণ টাকা শহিদ পরিবারগুলিকে দিতে বলেছে কমিশন, সেই অর্থও রাজ্য সরকার ওই পরিবারগুলিকে দেয়নি।


কারা ‘আসল তৃণমূল’ আর কারা ‘নকল’ তা এখনও জানায়নি নির্বাচন কমিশন। এই পরিস্থিতিতে রাজ্যের কালীঘাট এবং বিদ্রোহী দুই তৃণমূলই দলের তহবিলের দখল নেওয়ার জন্য মরিয়া হয়ে উঠেছে। এই পরিস্থিতিতে এ দিন মেয়ো রোডের ২১ জুলাই সমাবেশ থেকে ঋতব্রত ঘোষণা করেন, পার্টি ফান্ড তাঁদের হাতে এলে ১৯৯৩–র ২১ জুলাই পুলিশের গুলিতে নিহত যুব কংগ্রেস কর্মীদের পরিবারগুলিকে আর্থিক সহায়তা করা হবে। তিনি বলে‍ন, ‘নির্বাচন কমিশন যদি আমাদের স্বপক্ষে রায় দেয়, তা হলে প্রথমেই আমরা একটা কাজ করব। পার্টির বিপুল টাকা। সেখান থেকে ২১ জুলাইয়ের শহিদ পরিবারগুলিকে আর্থিক সাহায্য করব।’ তাঁর সংযোজন, ‘২১ জুলাই প্রতিটি শহিদের পরিবারের অ্যাকাউন্টে প্রত্যেক মাসে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের অ্যাকাউন্ট থেকে দশ হাজার টাকা করে পাঠানো হবে। কারণ, এই টাকা তাঁদের জন্য খরচ হওয়ার কথা।’




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File