Ritabrata Banerjee | সিআইডি-র মুখোমুখি ঋতব্রত-সন্দীপন, সই জাল মামলায় বয়ান রেকর্ড ২ বিধায়কের
Thursday, June 4 2026, 3:31 pm

Key Highlightsবিধানসভায় সই জাল কাণ্ড নিয়েই এ দিন ঋতব্রত এবং সন্দীপনের বয়ান রেকর্ড করেছে সিআইডি৷
বিধায়কদের সই জাল কাণ্ডে তোলপাড় রাজ্য রাজনীতি। শোভনদেব চট্টোপাধ্যায়কে বিধানসভার বিরোধী দলনেতা হিসেবে নির্বাচিত করার জন্য অধ্যক্ষকে চিঠি দিয়েছিলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই চিঠিতেই ১৩ জন বিধায়কের সই জাল করা হয় বলে অভিযোগ করেন তৃণমূল থেকে দুই বহিষ্কৃত বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবং সন্দীপন সাহা৷ বর্তমানে বিরোধী দলনেতার পদে বসেছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। এ দিন সই জাল কাণ্ডে ঋতব্রত এবং সন্দীপনের বয়ান রেকর্ড করলো সিআইডি। তাঁদের হাতের লেখার নমুনাও সংগ্রহ করা হয়েছে৷
- Related topics -
- রাজ্য
- রাজনীতি
- সিআইডি
- তৃণমূল কাউন্সিলার
- তৃণমূল নেতা
- তৃণমূল কংগ্রেস
- টিএমসি
- তৃণমূল রাজ্যসভার সাংসদ
- তৃণমূল ছাত্র পরিষদ
- পশ্চিমবঙ্গ


