Ritabrata Banerjee | জনসেবার নামে দুর্নীতি-টাকা নয়ছয়, ‘সেবাশ্রয়’ প্রকল্প নিয়ে অভিষেককে তোপ ঋতব্রতর
Sunday, July 26 2026, 5:47 pm

Key Highlightsরিপোর্ট অনুযায়ী, সত্যিই আমফান, সেবাশ্রয়ে যথেষ্ট টাকা নয়ছয় হয়েছে। এনিয়ে এবার ‘কালীঘাট’ তৃণমূলকে নিশানা করলেন ‘আসল’ তৃণমূলের ঋতব্রত বন্দ্যোপাধ্যায়।
শনিবার ক্যাগ রিপোর্ট বিধানসভায় পেশ হওয়ার পর স্পষ্ট হয়েছে, অভিষেকের ‘সেবাশ্রয়’ প্রকল্পে অর্থ তছরূপ হয়েছে। রবিবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিঁধলেন ঋতব্রত। ঋতব্রতর দাবি, ‘‘ওটা শুধু দুর্নীতি নয়, ওটা একটা বিশাল আর্থিক লেনদেন। ওখানে মানুষ চিকিৎসা করাতে গিয়ে হাত-পা খুইয়েছেন। যাঁরা ডাক্তারি পাশ করেননি, তাঁদের জোর করে ধরে নিয়ে গিয়ে ওই ক্লিনিকে নিয়ে যাওয়া হয়েছিল, সবাই তো এখন স্বীকার করেছেন। হাসপাতালগুলো থেকে যন্ত্রপাতি সরিয়ে নিয়ে যাওয়া হয়েছিল। এখন এসব অর্থ কোথায় গিয়েছে? হয়ত কেম্যান, ভানুয়াতু দ্বীপে সেসব পাচার হয়েছে। ‘বাঘরোল’-এর (অভিষেক বন্দ্যোপাধ্যায়) স্বার্থে এসব হয়েছে সেই জ্যামিতিক নকশার সাহায্যে।”
- Related topics -
- শহর কলকাতা
- রাজ্য
- ঋতব্রত ব্যানার্জি
- অভিষেক ব্যানার্জী
- কালো টাকা
- টাকা উদ্ধার
- তৃণমূল কংগ্রেস
- টিএমসি
- তৃণমূল কাউন্সিলার
- তৃণমূল রাজ্যসভার সাংসদ
- তৃণমূল ছাত্র পরিষদ
- তৃণমূল নেতা
- তৃণমূলের পার্টি অফিস


