Bhutan Flood | ভুটানে ফের হ্রদ ফেটে বন্যার আশঙ্কা, পরিস্থিতি পরিদর্শনে যেতে পারেন ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে!

Key Highlightsহড়পা বানের রেশ কাটতে না কাটতেই ভুটানে নতুন করে কৃত্রিম হ্রদ তৈরি হওয়ায় বড় বিপদের আশঙ্কা দেখা দিয়েছে।
হড়পা বানের রেশ কাটতে না কাটতেই ভুটানে নতুন করে কৃত্রিম হ্রদ তৈরি হওয়ায় বড় বিপদের আশঙ্কা দেখা দিয়েছে। তিব্বত সীমান্ত লাগোয়া শিনতাফু হিমবাহ গলে এবং নদীর গতিপথে ধ্বংসস্তূপ জমে এই হ্রদ সৃষ্টি হয়েছে। ক্রমশ জলস্তর বাড়ায় যে কোনো মুহূর্তে হ্রদ ভেঙে নেমে আসতে পারে আরও এক হড়পা বান। পরিস্থিতি পরিদর্শনে যাচ্ছেন ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে। এদিকে ভুটানের এই বিপর্যয়ে বাংলা ও অসমে নতুন করে বন্যার আশঙ্কা তৈরি হয়েছে। আলিপুরদুয়ারের সঙ্কোশ নদীর পাড় থেকে প্রায় ১২ হাজার মানুষকে নিরাপদ আশ্রয়ে সরানো হয়েছে। কোচবিহারের তুফানগঞ্জেও জারি হয়েছে সতর্কতা। সেচ দপ্তর জানিয়েছে, আগামী কয়েক ঘণ্টার মধ্যে জল সীমান্তবর্তী এলাকায় পৌঁছতে পারে। পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত রয়েছে এসডিআরএফ এবং এনডিআরএফ। ভারত-ভুটান যৌথ পুনাতসাংছু জলবিদ্যুৎ প্রকল্পের নিরাপত্তাও উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।
- Related topics -
- আন্তর্জাতিক
- ভুটান
- হরপা বাণ
- বন্যা


