Weather Update | বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের আশঙ্কা, আঘাত হানতে পারে উত্তর অন্ধ্রপ্রদেশ ও দক্ষিণ ওডিশা উপকূলে!

Friday, October 23 2026, 4:27 am
Weather Update | বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের আশঙ্কা, আঘাত হানতে পারে উত্তর অন্ধ্রপ্রদেশ ও দক্ষিণ ওডিশা উপকূলে!
highlightKey Highlights

আন্দামান সাগর থেকে এগিয়ে আসা একটি ওয়েদার সিস্টেম শক্তি বাড়িয়ে মাসের শেষ দিকে উত্তর অন্ধ্রপ্রদেশ ও দক্ষিণ ওডিশা উপকূলে আঘাত হানতে পারে।


বঙ্গোপসাগরে ফের ঘূর্ণিঝড়ের আশঙ্কা তৈরি হয়েছে। আন্দামান সাগর থেকে এগিয়ে আসা একটি ওয়েদার সিস্টেম শক্তি বাড়িয়ে মাসের শেষ দিকে উত্তর অন্ধ্রপ্রদেশ ও দক্ষিণ ওডিশা উপকূলে আঘাত হানতে পারে। আবহাওয়া দপ্তর (আইএমডি) এখনই নিশ্চিত পূর্বাভাস না দিলেও, আন্তর্জাতিক মডেল ও নোয়া (NOAA)-র রিপোর্ট অনুযায়ী এর ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। প্রাথমিক হিসেব অনুযায়ী, সিস্টেমটি পশ্চিম-উত্তর-পশ্চিম দিকে এগিয়ে অন্ধ্র-ওডিশা উপকূলের দিকে এগোতে পারে। এর প্রভাবে ২৬ থেকে ২৯ অক্টোবর ওডিশার উপকূলীয় জেলাগুলিতে ভারী বৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা জারি হয়েছে। পাশাপাশি, দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে সক্রিয় অন্য একটি নিম্নচাবের প্রভাবে তামিলনাড়ু, কেরালা ও পুদুচেরিতে ২৫ অক্টোবর পর্যন্ত ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File