Dum Dum Airport | বাড়ছে ইবোলা ভাইরাস সংক্রমণ, নজরে আফ্রিকা ফেরতরা, দমদম বিমানবন্দরে জারি সতর্কতা!
Tuesday, June 2 2026, 3:07 pm

Key Highlightsআফ্রিকা থেকে যাঁরা রাজ্যে ফিরছেন তাঁদের স্ক্রিনিং-এ জোর দিতে বললো স্বাস্থ্যদপ্তর।
আফ্রিকায় চিন্তা বেড়াচ্ছে ইবোলা ভাইরাসের সংক্রমণ। ইতিমধ্যে নির্দেশিকা জারি করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO)। দেশের স্বাস্থ্য সচিব পুণ্যসলিলা শ্রীবাস্তব তা পাঠিয়ে দিয়েছেন প্রতিটি রাজ্যে। ফলে আফ্রিকা থেকে যাঁরা রাজ্যে ফিরছেন তাঁদের স্ক্রিনিং-এ জোর দিতে বললো স্বাস্থ্যদপ্তর। দমদম বিমানবন্দরে জারি হয়েছে বিশেষ সতর্কতা। প্রতিটি রাজ্যকে র্যাপিড রেসপন্স টিম তৈরি রাখতে বলেছে স্বাস্থ্যদপ্তর। সূত্রের খবর, এখনও ভারতে ইবোলা আক্রান্ত কোনও রোগী পাওয়া যায়নি। তবে বিশ্বের অন্যতম মারাত্মক সংক্রামক রোগগুলির মধ্যে একটা ইবোলা ভাইরাস ডিজিজ। যার ফলে বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশ, আক্রান্ত দেশ থেকে ফেরা ব্যক্তিদের উপর বিশেষ নজরদারি রাখতে হবে।
- Related topics -
- শহর কলকাতা
- দমদম এয়ারপোর্ট
- আফ্রিকা
- ভাইরাস
- স্বাস্থ্য
- বিশ্ব স্বাস্থ্য সংস্থা


