RG Kar Lift Accident | আরজি করে লিফট দুর্ঘটনায় অকালমৃত্যু, স্ত্রীকে চাকরি দেওয়ার আর্জি শোকাচ্ছন্ন পরিবারের

Saturday, March 21 2026, 2:08 pm
RG Kar Lift Accident | আরজি করে লিফট দুর্ঘটনায় অকালমৃত্যু, স্ত্রীকে চাকরি দেওয়ার আর্জি শোকাচ্ছন্ন পরিবারের
highlightKey Highlights

অরূপের স্ত্রীকে সরকারি চাকরি দেওয়া হোক— এমনটাই চাইছেন অরূপের পরিবারের সদস্য, আত্মীয়-স্বজনরা।


শুক্রবার সকালে সন্তানের চিকিৎসা করাতে এসে লিফটে আটকে মর্মান্তিক ভাবে মৃত্যু হয় দমদমের বাসিন্দা অরূপ বন্দ্যোপাধ্যায়ের। পরিবারের একমাত্র রোজগেরে সদস্যের মৃত্যুতে কপালে চিন্তার ভাঁজ বন্দ্যোপাধ্যায় পরিবারের। রাজ্য সরকারের কাছে বিচারের দাবি জানিয়েছে অরূপের পরিবারের সদস্যরা । অরূপের পিসি কৃষ্ণা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘অরূপের স্ত্রী শিক্ষিতা। ওকে স্থায়ী সরকারি চাকরি দেওয়া হোক।’ উল্লেখ্য, এঘটনায় ইতিমধ্যেই হাসপাতালের ৩ জন লিফট ম্যান এবং ২ জন নিরাপত্তাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File