RG Kar Corruption | আর জি কর দুর্নীতি মামলায় সন্দীপ ঘোষের বিরুদ্ধে চার্জশিট পেশ ইডির, রাডারে আর কারা কারা?

Friday, February 6 2026, 2:22 pm
RG Kar Corruption | আর জি কর দুর্নীতি মামলায় সন্দীপ ঘোষের বিরুদ্ধে চার্জশিট পেশ ইডির, রাডারে আর কারা কারা?
highlightKey Highlights

শুক্রবার ইডি বিশেষ আদালতে আর জি কর হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের (Sandip Ghosh) বিরুদ্ধে চার্জশিট দিয়েছে।


আর জি কর কাণ্ডের সময় সন্দীপের বিরুদ্ধে দেদার দুর্নীতির অভিযোগ তুলে ইডির তদন্ত চেয়ে মামলা দায়ের করেন আর জি করের প্রাক্তন ডেপুটি সুপার আখতার আলি। এরপরই জোরকদমে তদন্তে নামে ইডি। সন্দীপ ঘোষ, বিপ্লব সিংহ, সুমন হাজরা এবং সন্দীপের নিরাপত্তারক্ষী আফসার আলি, মোট চারজনকে গ্রেপ্তার করে তদন্ত শুরু করে কেন্দ্রীয় সংস্থা। শুক্রবার সন্দীপ ঘোষ, অভিযুক্ত বিপ্লব সিংহ ও সুমন হাজরার বিরুদ্ধে চার্জশিট দিয়েছে ইডি। উল্লেখ্য, শুক্রবারই মামলাকারী আখতার আলির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে সিবিআই আদালত।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File