RG Kar Case | আর জি কর মামলায় তৎকালীন বিধায়ক সহ তিনজনের গ্রেপ্তারি চেয়ে আদালতের দ্বারস্থ পানিহাটির নয়া বিধায়ক
Wednesday, May 13 2026, 2:26 pm

Key Highlightsতৎকালীন বিধায়ক নির্মল ঘোষ-সহ তিনজনের গ্রেপ্তারি চেয়ে আদালতের দ্বারস্থ হলেন নির্যাতিতার মা তথা পানিহাটির বিজেপি বিধায়ক।
আর জি কর মামলায় চাঞ্চল্যকর মোড়। আজ, মঙ্গলবার শিয়ালদহ আদালতে পরিবারের তরফে তৎকালীন বিধায়ক নির্মল ঘোষ সহ তিনজনের গ্রেপ্তারি চেয়ে আদালতের দ্বারস্থ হলেন নির্যাতিতার মা তথা পানিহাটির বিজেপি বিধায়ক। আদালতে করা মামলায় নির্মল ঘোষ ছাড়াও স্থানীয় বাসিন্দা সঞ্জীব মুখোপাধ্যায় এবং ঘোলা থানার তৎকালীন ওসি সোমনাথ দাসের নাম রয়েছে। তাদেরকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের আবেদন জানানো হয়েছে। আগামী ৫ জুন এই মামলার পরবর্তী শুনানি হবে। উল্লেখ্য, মঙ্গলবারই আর জি কর মামলা থেকে সরে দাঁড়িয়েছে বিচারপতি মান্থার ডিভিশন বেঞ্চ।
- Related topics -
- শহর কলকাতা
- আর জি কর মেডিক্যাল কলেজ হাসপাতাল
- আর জি কর কান্ড
- শিয়ালদহ
- তৃণমূল কংগ্রেস
- টিএমসি
- তৃণমূল কাউন্সিলার
- বিজেপি


