RG Kar Case | আরজি কর মামলা বিশ বাওঁ জলে, কেস রিলিজ করে দিলো বিচারপতি বসাকের ডিভিশন বেঞ্চ

Wednesday, March 11 2026, 3:35 pm
RG Kar Case | আরজি কর মামলা বিশ বাওঁ জলে, কেস রিলিজ করে দিলো বিচারপতি বসাকের ডিভিশন বেঞ্চ
highlightKey Highlights

খুন হওয়া চিকিৎসকের পরিবারের পৃথক মামলা ও অন্য সব এই সংক্রান্ত মামলা রিলিজ করে দিল বিচারপতি দেবংশু বসাকের ডিভিশন বেঞ্চ।


আরজি কর মামলার ভবিষ্যত নিয়ে বাড়ছে সন্দেহ। আজ এই মামলায় নয়া রায় দিলো কলকাতা হাইকোর্ট। খুন হওয়া চিকিৎসকের পরিবারের পৃথক মামলা ও অন্য সব এই সংক্রান্ত মামলা রিলিজ করে দিল বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ। বিচারপতি বসাকের বক্তব্য, এই মামলা শোনার জন্য এই আদালতে মেনশন করা হয়েছে, প্রধান বিচারপতির কাছে ই-মেল করা হয়েছে। কিন্তু এই দীর্ঘ শুনানির মামলা দ্রুত শুনানি করে শেষ করে দেওয়া সম্ভব নয়। তাই এই কোর্ট এই সংক্রান্ত সবকটি মামলা ছেড়ে দিচ্ছে। এরপর কে এই মামলা শুনবেন, সেটা প্রধান বিচারপতি ঠিক করবেন।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File