RG Kar Case | শ্মশানে নির্যাতিতার দাহকার্য প্রক্রিয়ায় অনিয়ম! পুনর্তদন্তের ঘোষণা শুভেন্দু অধিকারীর

Sunday, August 9 2026, 5:25 pm
RG Kar Case | শ্মশানে নির্যাতিতার দাহকার্য প্রক্রিয়ায় অনিয়ম! পুনর্তদন্তের ঘোষণা শুভেন্দু অধিকারীর
highlightKey Highlights

ঘটনার দিন নাটাগড় কদমতলা শ্মশানে নির্যাতিতার দাহকার্য প্রক্রিয়াও বেআইনি ছিল, সেই ঘটনার পৃথক তদন্ত হবে।


২০২৪ সালের ৯ অগস্ট আরজি করের সেমিনার হল থেকে তরুণী চিকিৎসকের দেহ উদ্ধার হয়। আজ (৯ অগস্ট) তিলোত্তমার ধর্ষণ ও খুন মামলার ২ বছর পূর্ণ হলো। অভয়া দেবনাথ মেমোরিয়াল ট্রাস্টের উদ্যোগে আয়োজিত এ দিনের স্মরণসভায় মুখ্যমন্ত্রী বলেন, ‘নির্যাতিতার মা আমায় পুনর্তদন্তের আর্জি জানিয়ে চিঠি দিয়েছেন। সেই চিঠির পরিপ্রেক্ষিতে মুখ্যসচিব ও বিশেষজ্ঞ দলের সঙ্গে দীর্ঘ আলোচনার পরে ১৯৫২ সালের বিশেষ কমিশন আইনের আওতায় পুনর্তদন্তের ঘোষণা করছি।’ তার অভিযোগ, ২০২৪ সালের ৯ অগস্ট রাতে ঘোলা থানার অন্তর্গত নাটাগড় কদমতলা শশ্মান ঘাটে তিন নম্বরে নির্যাতিতার দেহ দাহকার্য করার কথা থাকলেও তড়িঘড়ি এক নম্বরে এনে দাহ করা হয়। মুখ্যমন্ত্রী বলেন, ‘নির্মল ঘোষ (তৎকালীন পানিহাটির বিধায়ক), সোমনাথ দে এবং সঞ্জীব মুখোপাধ্যায় মিলে এই পুরো কাণ্ডটি ঘটিয়েছেন।’ মঞ্চ থেকেই ব্যারাকপুর পুলিশ কমিশনারকে অবিলম্বে এফআইআর দায়ের করে তদন্ত শুরুর নির্দেশ দেন শুভেন্দু।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File