RG Kar Case | অভয়ার সঙ্গে ডিনার খেয়েছিলেন! আরজি কর মামলায় ৪ জনের বয়ান নেওয়া হচ্ছে- জানালো CBI
Thursday, August 6 2026, 3:05 pm

Key Highlightsবিচারপতি শম্পা সরকার ও বিচারপতি তীর্থঙ্কর ঘোষ ডিভিশন বেঞ্চে এদিন রিপোর্ট দেয় কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা।
আরজি কর মেডিক্যাল কলেজে চিকিৎসক খুন ও ধর্ষণের ঘটনার দিন তিলোত্তমার সঙ্গে রাতে ডিনার খেয়েছিলেন ৪ জন। এদিন সিবিআই রিপোর্ট পেশ করে জানালো, ওই চারজনেরই বয়ান নিতে শুরু করেছে তারা। কয়েকজনের নেওয়া হয়েছে, কয়েকজনের নেওয়া হবে। বিচারপতি শম্পা সরকার ও বিচারপতি তীর্থঙ্কর ঘোষ ডিভিশন বেঞ্চে এদিন রিপোর্ট দেয় কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। শুনানিতে ডিভিশন বেঞ্চের মন্তব্য, ‘আমরা বলেছিলাম ঘটনার দিন থেকে শশ্মান ঘাট পর্যন্ত তদন্তে রিভিজিট করতে। আর কতদিন সময় লাগবে? আর কতদিন বিচারের জন্য অপেক্ষা করতে হবে? প্রত্যেকে বিচারের জন্য অপেক্ষা করছে।’ ২৮ অগাস্ট দুপুর ২টোয় পরবর্তী রিপোর্ট পেশের নির্দেশ ডিভিশন বেঞ্চের।
- Related topics -
- শহর কলকাতা
- আর জি কর কান্ড
- আর জি কর মেডিক্যাল কলেজ হাসপাতাল
- সিবিআই
- কলকাতা হাইকোর্ট
- হাইকোর্ট
- বিচারপতি


