RG Kar Case | আর জি কর কাণ্ডে সঞ্জয় রায়কে ফের জেরা, CBI-কে নির্দেশ কলকাতা হাইকোর্টের

Thursday, April 9 2026, 2:11 pm
RG Kar Case | আর জি কর কাণ্ডে সঞ্জয় রায়কে ফের জেরা, CBI-কে নির্দেশ কলকাতা হাইকোর্টের
highlightKey Highlights

বৃহস্পতিবার কলকাতা হাই কোর্টের বিচারপতি রাজাশেখর মান্থা এই নির্দেশ দিয়েছিলেন। তাঁর পর্যবেক্ষণ, সাজাপ্রাপ্ত সঞ্জয় রায় অনেক কিছুই জানে বলে মনে হয়।


বৃহস্পতিবার আর জি কর মামলায় নয়া রায় কলকাতা হাই কোর্টের বিচারপতি রাজাশেখর মান্থার। বিচারপতি জানিয়েছেন, সাজাপ্রাপ্ত সঞ্জয় রায় অনেক কিছুই জানে। তাকে নতুন করে জিজ্ঞাসাবাদের জন্য সমস্ত আধুনিক পদ্ধতি ও প্রযুক্তি ব্যবহার করুক সিবিআই। তদন্তের স্বার্থে সিবিআই যেকোনো ব্যক্তিকে নতুন করে জিজ্ঞাসাবাদ করতে পারে। এরপর বিচারপতি প্রশ্ন তোলেন, মৃত চিকিৎসকের পরিবার নতুন করে ঘটনাস্থল পরিদর্শন করতে চেয়েছে। তাতে সিবিআইয়ের কোনো আপত্তি নেই। সিবিআই যদি তদন্ত এগিয়ে নিয়ে যেতে চায় তাহলে রাজ্যের আপত্তি থাকার কথা নয়।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File