RG Kar Case | 'তদন্ত প্রভাবিত করছিলেন'- পরিবারের দাবি মেনেই বদলালো আর জি করের তদন্তকারী অফিসার!

Thursday, July 30 2026, 1:49 pm
RG Kar Case | 'তদন্ত প্রভাবিত করছিলেন'- পরিবারের দাবি মেনেই বদলালো আর জি করের তদন্তকারী অফিসার!
highlightKey Highlights

অভয়ার বাবা-মায়ের দাবি মেনে অবশেষে সীমা পাহুজাকে বদলের সিদ্ধান্ত। তাঁর বদলে সন্দীপনী গর্গকে দায়িত্ব দেওয়া হয়েছে। সীমার বিরুদ্ধে তদন্ত প্রভাবিত করা অভিযোগ ওঠে।


আর জি করের তরুণী চিকিৎসক ধর্ষণ ও খুন মামলায় নয়া মোড়। অভয়ার বাবা-মায়ের দাবি মেনে অবশেষে দ্বায়িত্বপ্রাপ্ত অফিসার সীমা পাহুজাকে বদলের সিদ্ধান্ত নিলো প্রশাসন। তাঁর বদলে দ্বায়িত্ব পেয়েছেন সন্দীপন গর্গ। বৃহস্পতিবার শিয়ালদহ আদালতে এই ঘটনার তদন্তের ১২ নম্বরের স্ট্যাটাস রিপোর্ট জমা পড়ে। কলকাতা হাই কোর্টের নির্দেশ অনুযায়ী নতুন করে গঠিত সিট তদন্ত শুরু করেছে বলে জানান সিবিআইয়ের আইনজীবী পার্থসারথী দত্ত। অভয় মা বাবার দাবি ছিল তদন্ত প্রভাবিত করছেন সীমা। সেই অভিযোগের ভিত্তিতেই এই বদলি, জানিয়েছেন প্রশাসন। উল্লেখ্য, ইতিমধ্যেই এই ঘটনায় তৎকালীন পুলিশ কমিশনার বিনীত গোয়েল, তৎকালীন ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখোপাধ্যায়, তৎকালীন ডিসি নর্থ অভিষেক গুপ্তাকে সাসপেন্ড করা হয়েছে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File