RG Kar | আরজিকর কাণ্ডের জের, পড়ুয়া তালিকা থেকে কাটা হলো অভীক দে-র নাম!
Wednesday, October 7 2026, 6:12 am

Key Highlightsকমিটির সুপারিশ অনুযায়ী এবার এসএসকেএমের মাস্টার অফ সার্জারির পড়ুয়া তালিকা থেকে বাদ দেওয়া হল অভীকের নাম।
কলকাতার আরজিকর কাণ্ডের পর অভীক দে-কে বেআইনি ভর্তি অভিযোগে মাস্টার অফ সার্জারির তালিকা থেকে বাদ দেওয়া হলো। স্নাতকোত্তরে ভর্তি নিয়ে বেআইনি কার্যকলাপের অভিযোগের ভিত্তিতে রাজ্য সরকার তাঁর নাম বাদ দিয়েছে। আরজি কর আন্দোলনের চাপে তৎকালীন মুখ্যমন্ত্রী এনআরএসের অধ্যক্ষ পীতবরণ চক্রবর্তীর নেতৃত্বে তদন্ত কমিটি তৈরি করে। ওই কমিটির রিপোর্টে জানানো হয়েছে, অভীকের সার্ভিস কোটা বেআইনি। কিন্তু তখন অভিকের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। অগস্ট মাসে সাগর দত্ত মেডিক্যাল কলেজের অধ্যক্ষ পার্থপ্রতিম প্রধানের নেতৃত্বে ফের তদন্ত কমিটি তৈরি হয়। ওই কমিটির সুপারিশ অনুযায়ী এবার এসএসকেএমের মাস্টার অফ সার্জারির পড়ুয়া তালিকা থেকে বাদ দেওয়া হল অভীকের নাম।
- Related topics -
- শহর কলকাতা
- কলকাতা পৌরসভা
- কলকাতা কর্পোরেশন
- কলকাতা পুলিশ
- কলকাতা পুরসভা
- কলকাতা মেট্রো
- কলকাতা


