RG Kar | বরখাস্ত করা হল আরজি কর কাণ্ডে অভিযুক্ত বিরূপাক্ষ বিশ্বাসকে, ‘থ্রেট কালচার’ মদত দেওয়ার অভিযোগ
Friday, May 29 2026, 5:24 pm

Key Highlightsবর্ধমান মেডিক্যাল কলেজের প্যাথোলজি বিভাগের প্রাক্তন সিনিয়র রেসিডেন্ট ডা. বিরূপাক্ষ বিশ্বাসের চাকরি বাতিল করল পশ্চিমবঙ্গ সরকার।
থ্রেট কালচার ও দুর্নীতির অভিযোগে আরজি কর কাণ্ডে যুক্ত চিকিৎসক বিরূপাক্ষ বিশ্বাসকে সাসপেন্ড করলো স্বাস্থ্য দফতর ও রাজ্য মেডিক্যাল কাউন্সিল। শুক্রবার স্বাস্থ্যভবনের তরফে বিজ্ঞপ্তিতে জারি করে জানানো হয়েছে, তাঁর বিরুদ্ধে ওঠা অসৎ আচরণ, ফৌজদারি মামলা, একাধিক এফআইআর এবং এসিবি তদন্তের রিপোর্ট খতিয়ে দেখে স্বাস্থ্যভবন প্রমাণ পেয়েছে, সবকটি অভিযোগই সত্যি। তরুণী চিকিৎসক ধর্ষণ-খুনের ঘটনায় নাম জড়িয়েছিল বিরূপাক্ষ বিশ্বাসের। তাঁর বিরুদ্ধে অভিযোগ, এক ছাত্রকে ডাক্তারিতে ভর্তি করিয়ে দেওয়ার আশ্বাস দিয়ে তিনি মোট আট লক্ষ টাকা নিয়েছিলেন।
- Related topics -
- শহর কলকাতা
- আর জি কর কান্ড
- আর জি কর মেডিক্যাল কলেজ হাসপাতাল
- ডাক্তার
- স্বাস্থ্যদপ্তর
- বরখাস্ত
- সাসপেন্ড


