RG Kar Case | আরজি কর মামলায় বড় মোড়, পানিহাটির প্রাক্তন চেয়ারম্যানকে হেফাজতে নিলো CBI

Wednesday, October 28 2026, 2:56 pm
RG Kar Case | আরজি কর মামলায় বড় মোড়, পানিহাটির প্রাক্তন চেয়ারম্যানকে হেফাজতে নিলো CBI
highlightKey Highlights

অভয়া হত্যাকাণ্ডের তদন্তে সোমনাথ দে’র দু’দিনের সিবিআই হেফাজতের নির্দেশ দিল শিয়ালদা আদালত।


আরজি কর কাণ্ডে পানিহাটির প্রাক্তন তৃণমূল বিধায়ক নির্মল ঘোষ এবং পানিহাটি পুরসভার প্রাক্তন চেয়ারম্যান সোমনাথ দে’কে সিবিআই হেফাজতে নিয়ে তদন্তের আবেদন জানিয়েছিলেন নির্যাতিতা তরুণী চিকিৎসকের মা, বাবা। বর্তমানে জেল হেফাজাতে রয়েছেন সোমনাথ দে। বুধবার দুপুর ৩টের পর শিয়ালদা আদালতে শুরু হয় আরজি কর হাসপাতালে তরুণী চিকিৎসক ধর্ষণ-খুনের শুনানি। এদিন সোমনাথ দের ২ দিনের পুলিশি হেফাজত চেয়ে আবেদন জানায় CBI। এরপরই অভয়া হত্যাকাণ্ডের তদন্তে সোমনাথ দে’র দু’দিনের সিবিআই হেফাজতের অনুমতি দিল শিয়ালদা আদালত। এই প্রসঙ্গে পানিহাটির বিধায়ক রত্না দেবনাথ জানান, “ধীরগতিতে হলেও তদন্ত এগোচ্ছে।”




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File