RG Kar Case | কবে বিচার পাবে তিলোত্তমার পরিবার? নতুন করে তদন্তে কতটা এগোল সিবিআই? কী বলছেন তিলোত্তমার মা?

Key Highlightsরাজ্যের স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায় জানান, স্বাস্থ্য ভবনের তদন্তের আওতায় আনা হচ্ছে তিলোত্তমার সহকর্মীদের। আবার তাঁদের বয়ান রেকর্ড হবে।
২০২৪ সালের ৯ অগস্ট আরজি করের সেমিনার হল থেকে তরুণী চিকিৎসকের দেহ উদ্ধার হয়। তোলপাড় হয় গোটা দেশ। আজ (৯ অগস্ট) তিলোত্তমার ধর্ষণ ও খুন মামলার ২ বছর পূর্ণ হলো। রবিবার পশ্চিমবাংলায় সমস্ত সরকারি স্বাস্থ্য কেন্দ্র এবং স্বাস্থ্য প্রতিষ্ঠানে সকাল এগারোটার সময় তিলোত্তমার স্মরণে দুই মিনিট নীরবতা পালন করা হবে। এদিন রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায় জানান, স্বাস্থ্য ভবনের তদন্তের আওতায় আনা হচ্ছে তিলোত্তমার সহকর্মীদের। খুনের ঘটনার পর কারা কোন উদ্দেশ্যে আরজি কর হাসপাতালে গিয়েছিলেন, তা জানতে সহকর্মীদের ডেকে পাঠাচ্ছে স্বাস্থ্য ভবনের তদন্তকারী দল। মেয়ের মৃত্যুর পিছনে তাঁর সহকর্মীদের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন তিলোত্তমার মাও। তিনি বলেন, সেই রাতে যে চারজন ওর সঙ্গে খেয়েছিল, তাদের যতক্ষণ না গ্রেফতার করা যাবে, ততক্ষণ এর সুরাহা হবে না। রাতে কেন পোস্টমর্টেম হল? অনেক জিনিস রয়েছে। সব কিছু খতিয়ে না দেখলে আসল অপরাধীদের ধরা যাবে না।”
- Related topics -
- শহর কলকাতা
- আর জি কর মেডিক্যাল কলেজ হাসপাতাল
- আর জি কর কান্ড
- শুভেন্দু অধিকারী
- খুন
- ধর্ষণ
- সিবিআই


