Digha | দুর্যোগপূর্ণ আবহাওয়ার পূর্বাভাসের জেরে জারি নিষেধাজ্ঞা, দিঘা থেকে বিষণ্ণ মুখে ফিরছেন পর্যটকরা!

Tuesday, July 28 2026, 1:02 pm
Digha | দুর্যোগপূর্ণ আবহাওয়ার পূর্বাভাসের জেরে জারি নিষেধাজ্ঞা, দিঘা থেকে বিষণ্ণ মুখে ফিরছেন পর্যটকরা!
highlightKey Highlights

দিঘায় সমুদ্র স্নান করতে গিয়ে বিষণ্ণ মুখে ফিরছেন পর্যটকরা। গার্ডওয়াল থেকেই সমুদ্র উপভোগ করতে হচ্ছে তাদের।


দিঘায় সমুদ্র স্নান করতে গিয়ে বিষণ্ণ মুখে ফিরছেন পর্যটকরা। গার্ডওয়াল থেকেই সমুদ্র উপভোগ করতে হচ্ছে তাদের। সমুদ্র স্নান ও সৈকতে নামার ওপর কড়াকড়ি থাকায় দিঘায় আগত পর্যটকরা চরম হতাশ। আবহাওয়া দফতর জানিয়েছে, ওড়িশা উপকূলের কাছে অবস্থান করা নিম্নচাপ সোমবার দুপুরের পর পূর্ব মেদিনীপুরের কাঁথির কাছ দিয়ে পশ্চিমবঙ্গের স্থলভাগে প্রবেশ করেছে। এর জেরে গোটা সপ্তাহজুড়েই রাজ্যজুড়ে দুর্যোগপূর্ণ আবহাওয়ার পূর্বাভাস রয়েছে।  কমলা সতর্কতা জারি করা হয়েছে সাগরদ্বীপ ও দিঘার অদূরে দক্ষিণবঙ্গের চার জেলায়। প্রবল ঝড়ো হাওয়া ও দমকা বাতাসের কারণে দিঘার উপকূলবর্তী এলাকায় সকাল থেকেই তীব্র জলোচ্ছ্বাস দেখা গেছে। ফলে নিরাপত্তার খাতিরে সৈকত শহরে সমুদ্র স্নান সম্পূর্ণ নিষিদ্ধ করার পাশাপাশি মাছ ধরার (ফিসিং) ওপরেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। পরিস্থিতি সামাল দিতে কড়া নজরদারি চালাচ্ছে দিঘা ও দিঘা মোহনা থানার পুলিশ।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File