Restaurants License Cancelled | পচা মাংস-বাসি খাবার! 'বারবিকিউ নেশন' সহ ৫ নামী রেস্তোরাঁর লাইসেন্স বাতিল করলো খাদ্যদপ্তর!
Friday, September 4 2026, 5:27 am

Key Highlightsস্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায় জানিয়েছেন, ১৩টি ফুড প্রসেসিং ইউনিটের লাইসেন্স বাতিল করা হয়েছে। ৫টি নামী রেস্তরাঁর লাইসেন্স সাসপেন্ড বা বাতিল করা হয়েছে।
একের পর এক রাজ্যের বিভিন্ন রেস্তরাঁ, দোকানগুলিতে অভিযান চালিয়ে চোখ কপালে খাদ্য দপ্তরের। নামী রেস্তোরাঁর ফ্রিজার থেকে বেরোচ্ছে পচা মাংস, ভেজাল ও মেয়াদোত্তীর্ণ সামগ্রী। স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায় জানিয়েছেন, মোট ১৭৩০টি ফুড সেন্টারে অভিযান চালানোর পর অন্তত ১৫২৫টি-তে অনিয়ম ধরা পড়েছে। আপাতত ৫টি রেস্তরাঁর লাইসেন্স সাসপেন্ড করা হয়েছে। এই তালিকায় রয়েছে, মধ্যমগ্রামের রঙ দে বসন্তি ধাবা, সেক্টর ফাইভের আরডিবি মলের ‘অ্যাবসিলিউট বারবিকিউ নেশন’, মধ্যমগ্রামের জাস্ট বাঙালি, সোদপুরের ‘বারবিকিউ নেশন, সেক্টর থ্রি-র ‘চৌরাসিয়া চাটস’। আপাতত ১৩টি ফুড প্রসেসিং ইউনিট বন্ধ করা হয়েছে। এর মধ্যে রয়েছে ৬টি জলের কারখানা।
- Related topics -
- রাজ্য
- খাদ্য সুরক্ষা
- সুষম আহার
- সি ফুড
- খাদ্য দপ্তর
- খাদ্য
- ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ড অথরিটি অফ ইন্ডিয়া।
- খাদ্যের গুনাগুন
- পশ্চিমবঙ্গ
- রেস্তোরাঁ
- সাসপেন্ড


