Repo Rate | টানা চতুর্থবারের জন্য রেপো রেট অপরিবর্তিত রাখল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া!

Wednesday, August 5 2026, 6:36 am
Repo Rate | টানা চতুর্থবারের জন্য রেপো রেট অপরিবর্তিত রাখল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া!
highlightKey Highlights

টানা চতুর্থবারের জন্য রেপো রেট অপরিবর্তিত রাখল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (আরবিআই)।


টানা চতুর্থবারের জন্য রেপো রেট অপরিবর্তিত রাখল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (আরবিআই)। বুধবার আরবিআইয়ের গভর্নর সঞ্জয় মালহোত্রা জানিয়েছেন, রেপো রেট ৫.২৫ শতাংশেই রাখা হচ্ছে। আর সেই সিদ্ধান্তের ফলে মধ্যবিত্তের উপরে ইএমআইয়ের বাড়তি বোঝা চাপছে না। অর্থনীতিবিদদের মতে, রেপো রেট অপরিবর্তিত রেখে সঠিক কাজটাই করেছে আরবিআই। সংবাদসংস্থা রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, মুম্বইয়ের ৩৬০ ওয়ান অ্যাসেটের শীর্ষ অর্থনীতিবিদ বিক্রম ছাবরা বলেছেন যে 'পশ্চিম এশিয়ার সংঘাতের জেরে অপরিশোধিত তেলের দামে অস্থিরতা বেড়ে যাওয়ায় এবং শক্তিশালী হতে থাকা এল নিনোর প্রভাবে বর্ষা দুর্বল হয়ে পড়ার যে ঝুঁকি তৈরি হয়েছে, তার জেরে সামষ্টিক অর্থনৈতিক পরিস্থিতি অনিশ্চয়তার মুখে পড়েছে। এসব বিষয় আর্থিক বৃদ্ধি ও মূল্যস্ফীতি - উভয়ের ক্ষেত্রেই চ্যালেঞ্জ সৃষ্টি করছে। এই প্রেক্ষাপটে অগস্টের বৈঠকে আরবিআইয়ের ওয়েট অ্যান্ড ওয়াচ নীতি গ্রহণের সিদ্ধান্তই যথার্থ।'




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File