Sealdah Division | চরম ভোগান্তিতে আগরপাড়া, জগদ্দল-সহ শিয়ালদহ ডিভিশনের ৮ স্টেশনের ট্রেন যাত্রীরা!

Wednesday, July 1 2026, 10:39 am
Sealdah Division | চরম ভোগান্তিতে আগরপাড়া, জগদ্দল-সহ শিয়ালদহ ডিভিশনের ৮ স্টেশনের ট্রেন যাত্রীরা!
highlightKey Highlights

চরম ভোগান্তিতে আগরপাড়া, টিটাগচরড়া, জগদ্দল-সহ শিয়ালদহ ডিভিশনের ৮ স্টেশনের যাত্রীরা।


এবার চরম ভোগান্তিতে আগরপাড়া, টিটাগচরড়া, জগদ্দল-সহ শিয়ালদহ ডিভিশনের ৮ স্টেশনের যাত্রীরা। আজ থেকে বন্ধ হয়ে গেল শিয়ালদহ ডিভিশনের ৮ স্টেশনে বন্ধ হল রিজার্ভেশন কাউন্টার। শিয়ালদহ ডিভিশনের নর্থ লাইনের আগরপাড়া, টিটাগড়, জগদ্দল, বিরাটি, অশোকনগর রোড, মছলন্দপুরের রিজার্ভেশন টিকিট কাউন্টারের ঝাঁপ পড়েছে। অন্যদিকে, শিয়ালদহ দক্ষিণ শাখার ঢাকুরিয়া, বজবজ শাখার নিউ আলিপুরের টিকিট কাউন্টারগুলোরও ঝাঁপ পড়েছে। ফলে কাচের PRS কাউন্টার থেকে টিকিট কাটার অনুরোধ করেছে রেল। এই স্টেশনগুলোর কাউন্টার বন্ধ হলেও বড় জংশন বা পার্শ্ববর্তী অন্য স্টেশনের রিজার্ভেশন কাউন্টারে পরিষেবা চালু রয়েছে। রিজার্ভেশন কাউন্টার বন্ধ হওয়ায় এই স্টেশনের যাত্রীরা রেলের ওয়েবসাইট বা অফিসিয়াল অ্যাপের মাধ্যমে ঘরে বসে বা ট্রেনের আসন ও টিকিটের তথ্যের জন্য RailOne App ব্যবহার করে ট্রেনের টিকিট কাটতে পারেন। মূলত অনলাইন টিকিটের রমরমা এবং কাউন্টারে টিকিট বিক্রির হার কমে যাওয়ার কারণেই রেল এই সিদ্ধান্ত নিয়েছে বলে জানা গেছে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File