India-Bangladesh Border | ভারত-বাংলাদেশ সীমান্তে 'পুশ-ব্যাক' ঘিরে ফের উত্তেজনা, বিজিবি ও গ্রামবাসীদের বাধার মুখে বিএসএফ!

Monday, September 7 2026, 10:19 am
India-Bangladesh Border | ভারত-বাংলাদেশ সীমান্তে 'পুশ-ব্যাক' ঘিরে ফের উত্তেজনা, বিজিবি ও গ্রামবাসীদের বাধার মুখে বিএসএফ!
highlightKey Highlights

বাংলাদেশের দিনাজপুরের বিরামপুর উপজেলার দাউদপুর সীমান্তে বিএসএফ প্রায় ৬০-৭০ জন নারী-পুরুষকে বাংলাদেশে ঠেলে পাঠানোর চেষ্টা করে বলে অভিযোগ।


ভারত-বাংলাদেশ সীমান্তে ‘পুশ-ব্যাক’ ঘিরে ফের উত্তেজনা দেখা দিয়েছে। বাংলাদেশের দিনাজপুরের বিরামপুর উপজেলার দাউদপুর সীমান্তে বিএসএফ প্রায় ৬০-৭০ জন নারী-পুরুষকে বাংলাদেশে ঠেলে পাঠানোর চেষ্টা করে বলে অভিযোগ। তবে বিজিবি এবং স্থানীয় বাসিন্দাদের তীব্র বাধায় সেই চেষ্টা ব্যর্থ হয়েছে। জানা গেছে, দক্ষিণ দিনাজপুর জেলার হিলি এলাকার নিচা গোবিন্দপুর সংলগ্ন সীমান্তে এই ঘটনা ঘটে। বিজিবির বাধার কারণে বিএসএফ কাউকেই সীমান্ত পার করাতে পারেনি। এর পরপরই এলাকায় অতিরিক্ত বিজিবি, আনসার ও গ্রাম পুলিশ মোতায়েন করে সতর্কতা বাড়ানো হয়েছে। এদিকে, অনুপ্রবেশকারীদের সঠিক পরিচয় যাচাই না করে সীমান্তেই আটকে দেওয়া এবং গ্রামবাসীদের জড়ো করে বিজিবির প্রতিরোধ গড়ার ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে। উদ্ভূত পরিস্থিতিতে দুই দেশের সীমান্ত বাহিনীর সম্পর্কের মধ্যে নতুন করে টানাপোড়েন তৈরি হয়েছে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File