Rejinagar | নাম প্রত্যাহার করবেন রেজিনগরের প্রার্থীও, ফের বিপাকে মমতা! কী বললেন রবিউল আলম?

Friday, September 18 2026, 4:22 pm
Rejinagar | নাম প্রত্যাহার করবেন রেজিনগরের প্রার্থীও, ফের বিপাকে মমতা! কী বললেন রবিউল আলম?
highlightKey Highlights

রেজিনগর কেন্দ্রের মমতাপন্থী তৃণমূল কংগ্রেস প্রার্থী রবিউল আলম চৌধুরীও মনোনয়ন প্রত্যাহার করে নিতে পারেন বলে খবর।


নন্দীগ্রামের পর এবার রেজিনগর। মনোনয়ন প্রত্যাহার করে নিতে পারেন রেজিনগরের মমতাপন্থী তৃণমূল কংগ্রেস প্রার্থী রবিউল আলম চৌধুরী। রবিউল বলেন, 'ভোট করেন কর্মীরা। কিন্তু এত অল্প সময়ের মধ্যে ভোটারদের কাছে প্রতীক চেনানোটা তাঁদের কাছে বড় প্রতিবন্ধকতা। ফলে তাঁরা ভোটে প্রার্থী না হওয়ার পরামর্শ দিয়েছেন। তাঁদের পরামর্শ মেনে ভোটে প্রার্থী না হওয়ার সিদ্ধান্ত নিয়েছি। তবে দিদিকে (মমতা বন্দ্যোপাধ্যায়) শ্রদ্ধা ও সম্মান করি। রাতে তাঁকে ফোন করে কর্মীদের কথা জানাব। এর পরে তিনি কী জানাচ্ছেন, সেই মতো পরবর্তী সিদ্ধান্ত নেব।' শুক্রবার সন্ধ্যায় স্থানীয় সংগঠন ও কর্মীদের নিয়ে একটি বৈঠক করেছেন রবিউল আলম চৌধুরী। বৈঠকের পরেই সিদ্ধান্ত জানাবেন তিনি।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File