Red Sea | ভক্ষকই রক্ষক! লোহিত সাগর নিরাপদে পার করতে হাউথিদের ইমেইল পাঠাচ্ছে পণ্যবাহী জাহাজগুলি

Saturday, November 7 2026, 6:33 am
Red Sea | ভক্ষকই রক্ষক! লোহিত সাগর নিরাপদে পার করতে হাউথিদের ইমেইল পাঠাচ্ছে পণ্যবাহী জাহাজগুলি
highlightKey Highlights

ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা থেকে বাঁচতে হুথি বিদ্রোহীদের কাছে ইমেল পাঠিয়ে ‘নিরাপদ পারাপারের অনুমতি’ চাইছে অনেক আন্তর্জাতিক পণ্যবাহী জাহাজ।


লোহিত সাগরে নিরাপদে জাহাজ চলাচলে এবার হাউথি বিদ্রোহীদের মুখাপেক্ষী হচ্ছে পন্যবাহী জাহাজগুলি। সূত্রের খবর, ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা থেকে বাঁচতে হুথি বিদ্রোহীদের কাছে ইমেল পাঠিয়ে পারাপারের অনুমতি চাইছে আন্তর্জাতিক পণ্যবাহী জাহাজ। সূত্রের খবর, একটি অজ্ঞাত জাহাজের ক্যাপ্টেন হাউথিদের পাঠানো ইমেলে জানিয়েছেন, তাঁদের সঙ্গে ইজ়রায়েল, ব্রিটেন কিংবা আমেরিকার কোনও সম্পর্ক নেই। তাঁদের নিরাপদে সমুদ্র পার হওয়ার অনুমতি দেওয়া হোক। উত্তরে হাউথিরা লেখে, ‘আশা করি ভালো আছেন। আমাদের জাহাজ নিষেধাজ্ঞার নিয়মগুলি আপনারা বুঝেছেন দেখে খুশি হলাম।’ এই ভাবে প্রত্যেকটি জাহাজকে সাত দিনের বৈধ অনুমতিপত্র দেয় তারা। এইভাবে আন্তর্জাতিক স্বীকৃতি না থাকলেও, হামলার কারণে লোহিত সাগরে এক প্রকার অঘোষিত ‘ডিজিটাল টোল বুথ’ খুলে বসেছে হাউথি বিদ্রোহীরা।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File