RBI | NRIদের জন্য বড় স্বস্তির ঘোষণা, বিদেশে সঞ্চিত আমানতকে ঋণের মূল হাতিয়ার হিসেবে ব্যবহার করবে RBI!

Friday, June 26 2026, 11:39 am
RBI | NRIদের জন্য বড় স্বস্তির ঘোষণা, বিদেশে সঞ্চিত আমানতকে ঋণের মূল হাতিয়ার হিসেবে ব্যবহার করবে RBI!
highlightKey Highlights

এ বার থেকে ভারতীয় ব্যাঙ্ক এবং তাদের বিদেশের শাখাগুলি FCNR(B) বা ফরেন কারেন্সি নন-রেসিডেন্ট (ব্যাঙ্ক) ডিপোজ়িটের বিপরীতে ঋণ দিতে পারবে।


ভারতের বাইরে থাকা অনাবাসী ভারতীয়দের (NRI) জন্য বড় স্বস্তির ঘোষণা করল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (RBI)। এ বার থেকে ভারতীয় ব্যাঙ্ক এবং তাদের বিদেশের শাখাগুলি FCNR(B) বা ফরেন কারেন্সি নন-রেসিডেন্ট (ব্যাঙ্ক) ডিপোজ়িটের বিপরীতে ঋণ দিতে পারবে। বিদেশি ঋণদাতাদের অনুকূলে স্ট্যন্ডবাই লেটার অফ ক্রেডিট (SBLC) ইস্যু করারও অনুমতি দেওয়া হয়েছে। কেন্দ্রীয় ব্যাঙ্ক জানিয়েছে, এই সিদ্ধান্তের ফলে বিদেশে বসবাসকারী ভারতীয়দের জন্য অর্থ জোগাড় করা আরও সহজ হবে। এতদিন FCNR(B) ডিপোজ়িট থাকলেও তা ব্যবহার করে ঋণ নেওয়ার ক্ষেত্রে কিছু নিয়মগত অস্পষ্টতা ছিল। নতুন নিয়মে সবচেয়ে বেশি সুবিধা পাবেন বিদেশে বসবাসকারী ভারতীয়রা। উল্লেখ্য, FCNR(B) হল এমন একটি নির্দিষ্ট মেয়াদের আমানত, যেখানে অনাবাসী ভারতীয়রা মার্কিন ডলার, পাউন্ড, ইউরো বা অন্য বিদেশি মুদ্রায় টাকা জমা রাখতে পারেন। এই আমানতে বিনিয়োগ করলে মুদ্রা বিনিময়ের ঝুঁকি থেকেও সুরক্ষা মেলে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File