Rath Yatra | ১০০, ১৫০ কিংবা তারও প্রাচীন রথযাত্রায় আর্থিক সাহায্য, বঙ্গের উৎসব নিয়ে একগুচ্ছ ঘোষণা মন্ত্রী অগ্নিমিত্রার
Thursday, July 2 2026, 4:20 pm

Key Highlightsযে সমস্ত একশো, দেড়শো বা তারও প্রাচীন রথযাত্রা আর্থিক দুর্বলতায় ভুগছে বা টিমটিম পালিত হয়, সেসব রথযাত্রায় আর্থিক সহায়তা দেওয়ার ভাবনা রাজ্য সরকারের।
বৃহস্পতিবার নবান্নে রাজ্য মন্ত্রিসভার বৈঠক ছিল। এদিন বিস্তারিত আলোচনার পর রাজ্যের বিভিন্ন উৎসব নিয়ে নানা সিদ্ধান্তের কথা জানিয়েছেন রাজ্যের পুর ও নগরোন্নেয়ন দপ্তরের মন্ত্রী অগ্নিমিত্রা পাল। এদিন তিনি জানালেন, যে সমস্ত একশো, দেড়শো বা তারও প্রাচীন রথযাত্রা আর্থিক দুর্বলতায় ভুগছে বা টিমটিম পালিত হয়, সেসব রথযাত্রায় আর্থিক সহায়তা দেওয়ার কথা ভাবছে রাজ্য সরকার। এছাড়াও তারকেশ্বর, জলপাইগুড়ির জল্পেশ, কালচিনির মহাকাল মন্দিরে শ্রাবণ মাসের প্রতি রবিবার কপ্টার থেকে পূণ্যার্থীদের মাথায় পুষ্পবৃষ্টি করা হবে। প্রত্যেকটি স্থানে পুণ্যার্থীদের জন্য থাকবে সরকারি সহায়তা শিবির।
- Related topics -
- রাজ্য
- পশ্চিমবঙ্গ
- রথযাত্রা
- অগ্নিমিত্রা পাল


