R Praggnanandhaa | ম্যাগনাস কার্লসেনকে হারিয়ে ইতিহাস লিখলেন রমেশবাবু প্রজ্ঞানন্দ!
Wednesday, June 3 2026, 5:31 am

Key Highlightsঅসলোয় আয়োজিত নরওয়ে দাবাতে নয়া ইতিহাস লিখলেন ভারতীয় দাবাড়ু রমেশবাবু প্রজ্ঞানন্দ।
অসলোয় আয়োজিত নরওয়ে দাবাতে নয়া ইতিহাস লিখলেন ভারতীয় দাবাড়ু রমেশবাবু প্রজ্ঞানন্দ। ফের একবার বিশ্বের এক নম্বর ম্যাগনাস কার্লসেনকে হারালেন প্রজ্ঞানন্দ। উল্লেখ্য, দিন কয়েক আগেই কার্লসেনকে হারিয়েছে ভারতের ২০ বছর বয়সি দাবাড়ু। ফের সেই ঘটনাই ফিরল অষ্টম রাউন্ডে। এই জয়ের ফলে ১২ পয়েন্ট নিয়ে প্রজ্ঞানন্দ তৃতীয় স্থানে আছেন। বলা বাহুল্য, প্রথম ভারতীয় দাবাড়ু হিসেবে নরওয়ে দাবার আসরে কার্লসেনকে দু’বার হারালেন প্রজ্ঞানন্দ। তবে এই জয় নিয়ে বেশি ভাবছেন না প্রজ্ঞানন্দ। তাঁর সাফ কথা, “ম্যাগনাসের বিরুদ্ধে জিততে পারা দারুণ ব্যাপার। টুর্নামেন্টের এই পর্যায়ে ম্যাচ জেতাটাই আসল কথা। ম্যাগনাসকে হারিয়েছি এটা ভাবার থেকে টুর্নামেন্ট জেতাটাই আসল।” এদিকে প্রজ্ঞানন্দ জিতলেও হেরে গিয়েছেন আরেক ভারতীয় দাবাড়ু ডি গুকেশ।
- Related topics -
- খেলাধুলা
- অন্য খেলা
- দাবা
- রমেশবাবু প্রজ্ঞানন্দ
- ম্যাগনাস কার্লসেন


