Oscar-Ramayana | অস্কারের তালিকায় এবার ‘রামায়ণ’! ‘স্পাইডার-ম্যান’, ‘অ্যাভেঞ্জার্স’-কে টেক্কা দেবে নীতেশ তিওয়ারি?
Wednesday, November 25 2026, 5:14 pm

Key Highlightsঅস্কারের সেরা ভিজ্যুয়াল এফেক্টস বিভাগের সম্ভাব্য প্রতিযোগীদের তালিকায় জায়গা করে নিয়েছে নীতেশ তিওয়ারির ‘রামায়ণ’।
আন্তর্জাতিক পুরস্কারের মঞ্চে পা রাখলো নীতেশ তিওয়ারি পরিচালিত রণবীর কাপুর, যশ ও সাই পল্লবী অভিনীত ‘রামায়ণ’। প্রায় ২০০০ কোটি টাকা বাজেটে তৈরি ছবির ভিএফএক্স কাজ করেছে একাধিক অস্কার বিজেতা স্টুডিও। অস্কারের সেরা ভিজ্যুয়াল এফেক্টস বিভাগের দৌড়ে জায়গা করে নিলো এই ছবি। অস্কারের সেরা ভিজ্যুয়াল এফেক্টস বিভাগের সম্ভাব্য প্রতিযোগীদের তালিকায় রয়েছে ‘ডুন: পার্ট থ্রি’, ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’, ‘দ্য ওডিসি’, ‘প্রজেক্ট হেল মেরি’, ‘ডিসক্লোজার ডে’ এবং ‘অ্যাভেঞ্জার্স: ডুমসডে’। এ ছাড়াও রয়েছে ‘হোয়েলফল’, ‘দ্য শিপ ডিটেকটিভস’ এবং জাপানি ছবি ‘গডজিলা: মাইনাস জিরো’। উল্লেখ্য, আগামী বছরের ক্রিটিকস চয়েস অ্যাওয়ার্ডসের সম্ভাব্য তালিকাতেও জায়গা করে নিয়েছে ‘রামায়ণ’।


