Ram Nabami Howrah | রামনবমী ঘিরে বাড়তি সতর্কতা, বিশেষ বৈঠক হাওড়া পুলিশ প্রশাসনের

Sunday, March 22 2026, 4:40 pm
Ram Nabami Howrah | রামনবমী ঘিরে বাড়তি সতর্কতা, বিশেষ বৈঠক হাওড়া পুলিশ প্রশাসনের
highlightKey Highlights

রামনবমীকে ঘিরে রাজ্যে কোনও আইনশৃঙ্খলার অবনতি না ঘটে সেদিকে বাড়তি নজর পুলিশ প্রশাসনের।


বঙ্গে বিধানসভা নির্বাচনের প্রস্তুতি তুঙ্গে। আগামী সপ্তাহে রামনবমী। হাওড়ার পুলিশ কমিশনার অখিলেশ চতুর্বেদী জানিয়েছেন, গতবারের তুলনায় এবার অনেক বেশি পুলিশ মোতায়েন থাকবে। আজ পুলিশ কমিশনার বলেন, ‘‘নির্বাচন কমিশনের গাইডলাইন মেনে আমরা প্রতিটি থানার আধিকারিকদের সঙ্গে বৈঠক করে ৬ দফা নির্দেশ দিচ্ছি। সেগুলি হল হিংসা মুক্ত নির্বাচন করতে হবে, প্রভাব মুক্ত, ভয়মুক্ত নির্বাচন যাতে হয় তা পুলিশ আধিকারিকরা দেখবেন। পাশাপাশি ছাপ্পা ভোটদান রুখতে হবে ও কোনও বুথ বা বুথ এলাকা যাতে জ্যাম না করা হয় তা দেখবেন পুলিশ আধিকারিকরা। নির্বাচন কমিশনের এই নির্দেশিকা এদিন আমি কয়েকটি থানায় ভিজিট করে পুলিশ আধিকারিকদের জানিয়ে দিয়েছি।’’




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File